২০২৬ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সকল ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে নাগাদ উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে। যদিও মাধ্যমিকের ফলাফল ঘোষণা করার ডেট ডিক্লেয়ার করা হলেও পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের তরফে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার সম্পর্কে কোন আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন হয়েছে এবং বিধানসভার নির্বাচনের এই আবহের মধ্যে কোনোভাবেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে না। তাই বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর এবং ফলাফল ঘোষণার পরেই আশা করা যায় উচ্চমাধ্যমিকের রেজাল্ট আউট করার ঘোষণা করা হবে।
২০২৬-এ উচ্চ মাধ্যমিকের শেষ সেমিস্টার হয়েছিল ১২ থেকে ২৭ এ ফেব্রুয়ারি পর্যন্ত। সাধারণত প্রত্যেক বছর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় অর্থাৎ আড়াই মাসের মধ্যে ফলাফল ঘোষণা করে থাকেন। তবে এই বছর বিধানসভা নির্বাচন যেহেতু এপ্রিলের শেষের দিকে রয়েছে তার জন্য কিছুটা দেরি হতে পারে ফলাফল প্রকাশের।
এই প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষ সংসদের বর্তমান সভাপতি ড. পার্থ কর্মকার জানিয়েছেন, বিধানসভার নির্বাচনের কাজের সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষার খাতা দেখার কাজ একইভাবে চলছে যাতে খুব শীঘ্রই দ্রুততার সাথে রেজাল্ট ঘোষণা করা যায়। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার সাথে সাথেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হবে এমনটাই জানিয়েছেন তিনি। অন্যদিকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিকের রেজাল্ট ঘোষণার দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। ৮ই মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক ২০২৬ এর রেজাল্ট। প্রত্যেক বছর মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর পরই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয়। তার অন্যথা হবে না। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের এক সপ্তাহের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ১২ থেকে ১৫ মে মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে চলেছে। প্রেস কনফারেন্স করে দুপুর সাড়ে বারোটায় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করা হবে এবং দুপুর ২ টো থেকে ছাত্রছাত্রীরা ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার মার্কশিটের ভেরিফাইড প্রিন্ট কপি দিয়ে দেওয়া হবে।
Read more: RBI এর তরফে নিয়োগ! জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের সুযোগ, জানুন আবেদন পদ্ধতি।
রেজাল্ট দেখা যাবে কোন ওয়েবসাইট থেকে?
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলি হল : wbbse.wb.gov.in এবং wbresults.nic.in
কিভাবে ফলাফল দেখবেন?
উপরের যে কোন একটি ওয়েবসাইট লিংক ক্লিক করে Higher Secondary (HS) Result 2026 অপশন আসলে সেখানে পরীক্ষার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করতে হবে। এরপর ‘SUBMIT’ বা ‘VIEW RESULT’- অপশনে ক্লিক করতে হবে, তাহলেই মার্কশিট দেখা যাবে। প্রয়োজনের ডাউনলোড অপশন এ ক্লিক করে ডাউনলোড করে নেওয়া যাবে।
অর্থাৎ যে সমস্ত পরীক্ষার্থী এই বছর ২০২৬-এর উচ্চ মাধ্যমিকের অংশগ্রহণ করেছিলেন তারা আর কিছুদিন অপেক্ষা করলেই পরীক্ষার ফলাফল জানতে পারবেন। তবে তার জন্য অন্য কোন ভুয়ো খবরে চোখ না রেখে সরাসরি সংসদের অফিসিয়াল ওয়েবসাইটের তরফ থেকে পাওয়া তথ্য বা ঘোষণার ওপর নজর রাখুন।