মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা দিন প্রকাশ!

যে সমস্ত পরীক্ষার্থীরা 202৬ এ মাধ্যমিক দিয়েছিল, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল কবে মাধ্যমিকের ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে? তবে খুশির খবর এইটাই, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশ করা হবে, সেই বিষয়ে ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে। বর্তমানে চলছে বিধানসভা নির্বাচনের আগের মুহূর্ত। বিধানসভা নির্বাচন হতে আর হাতে কিছুদিন সময় রয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন দুটি দফার হতে চলেছে ২৩ শে এপ্রিল এবং ২৯ এপ্রিল। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পাবে ৪ মে। অন্যদিকে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে ৮ই মে। অর্থাৎ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক ৪ দিন পরই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে। মাধ্যমিক ২০২৬ পরীক্ষা শুরু হয়েছিল ২ রা ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল ১২ ই ফেব্রুয়ারি। সাধারণত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল তিনমাস অর্থাৎ ৯০ দিনের মাথায় ঘোষণা করা হয় তবে, এই বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতে চলেছে ৮৫ দিনের মাথায়। একদিকে বিধানসভা ভোট নিয়ে যখন একটা ভোটের আবহাওয়া চলছে ঠিক সেই সময় মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ডেট ঘোষণা করা হয়ে গেল। মাধ্যমিক ২০২৬-এ র পরীক্ষার বসেছিলেন প্রায় পৌনে ১০ লক্ষ পরীক্ষার্থী। পশ্চিমবঙ্গের ২৬৮২ টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৫ লক্ষ ৪৪ হাজারের মতন এবং ছাত্রীর সংখ্যা ছিল ৪ লক্ষ ২৬ হাজারেরও বেশি।

মাধ্যমিক ২০২৬ এর ফলাফল প্রকাশ করার দিন সময় ঘোষণা করা হলেও এখনো পর্যন্ত সময় ঘোষণা করা হয়নি অর্থাৎ কটা থেকে পরীক্ষার্থীরা ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন সে বিষয়ে এখনও কোন বক্তব্য দেওয়া হয়নি। তবে ৮ মে আগেই নির্দিষ্ট দিনের মধ্যেই ওয়েবসাইটে কটা থেকে ফলাফল দেখা যাবে সে বিষয়ে ঘোষণা করে দেওয়া হবে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে।

কোন ওয়েবসাইটের মাধ্যমিকের ফলাফল দেখা যাবে এবং কিভাবে দেখবেন?

এবিপি আনন্দের ওয়েবসাইট wb12.abplive.com এর মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার ২০২৬ এর ফলাফল দেখা যাবে। খুব সহজ পদ্ধতিতে কয়েকটি ধাপ অনুসরন করলে আপনি দেখে নিতে পারবেন রেজাল্ট।

১) আপনাকে প্রথমে wb10.abplive.com – এইখানে প্রবেশ করতে হবে।
২) এরপর আপনার মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এবং জন্ম তারিখ ইনপুট করতে হবে।
৩) এরপর সার্চ অপশনে ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে।
৪) এর পরেই আপনার ফলাফল দেখতে পারবেন আপনি।

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে ঘোষণা করা হবে এই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা চিন্তা বা অপেক্ষা ছিল, সেই অপেক্ষার অবসান ঘটেছে মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণার ফলে। এখন শুধু আর কয়েকটি দিন অপেক্ষা, তারপরে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে পারবেন ছাত্র ছাত্রীরা।

official website