RBI এর তরফে নিয়োগ! জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের সুযোগ, জানুন আবেদন পদ্ধতি।

আপনি যদি ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়াশোনা করে থাকেন তাহলে আপনার জন্য একটি ভাল চাকরির সুযোগ অপেক্ষা করছে। RBI অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া এছাড়া আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন স্কেল ও খুঁটিনাটি তথ্য জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

নিয়োগ সংস্থা: RBI অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।

শূন্য পদের সংখ্যা: মোট শূন্যপদের সংখ্যা ১১ টি।

পদের নাম: সিভিল ও ইলেকট্রিক্যাল এই দুই বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: এই দুটি বিভাগের আবেদন করার জন্য ডিপ্লোমা কোর্সে নম্বর নিয়ে পাস করতে হবে এবং এর পাশাপাশি ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ডিপ্লোমা কোর্সের ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে এবং ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আরোও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা দিন প্রকাশ!

বয়স সীমা: উক্ত বিভাগে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে পয়লা এপ্রিল ২০২৬ অনুযায়ী ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় থাকবে তার জন্য বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিন।

বেতন স্কেল: মাসিক বেতন পে থাকবে ৪৭,৭০০ টাকা তাছাড়া বিভিন্ন ভাতা যেমন আবাসন ভাতা, চিকিৎসা ভাতা, LFC, পেনশন স্লিম, ফার্নিসিং অ্যালাউন্স ইত্যাদি মিলিয়ে গ্রস স্যালারি পাবেন 91,309 টাকা।

নির্বাচন প্রক্রিয়া: দুটি ধাপে পরীক্ষা হবে। একটি হলো CBT অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। এই পরীক্ষায় পূর্ণমান থাকবে ৩০০ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য 1/4 নম্বর কেটে নেওয়া হবে। দ্বিতীয় পরীক্ষার ধাপটি হলো LPT অর্থাৎ সংশ্লিষ্ট জেলায় অর্থাৎ যে জেলায় নিয়োগ করা হবে সেখানকার আঞ্চলিক ভাষায় কথা বলা পড়তে পারা এবং লিখতে পারার অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি: সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে এবং তার জন্য প্রার্থীকে সর্বপ্রথম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.rbi.org.in এখানে প্রবেশ করতে হবে। এরপর recruitment for the post of junior engineer civil/electrical 2026 লিংক ক্লিক করতে হবে। তারপর new registration অপশনে ক্লিক করে নাম, বয়স ও প্রয়োজনীয় তথ্য ইনপুট করতে হবে। এরপর আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর আপনার ছবি স্বাক্ষর এবং হাতে লেখা একটি ঘোষণা পত্র আপলোড করুন। সবশেষে আবেদনমূল্য জমা দিয়ে তারিখটি রিসিভ কপি প্রিন্ট আউট করে রেখে দিন এবং সবকিছু মিলিয়ে নিয়ে সাবমিট করুন।

আবেদন মূল্য: জেনারেল ক্যাটাগরির প্রার্থী, ওবিসি এবং EWS ক্যাটাগরিদের জন্য আবেদনমূল্য র 450 টাকা এবং তার সাথে ১৮ পার্সেন্ট জিএসটি চার্জ অন্তর্ভুক্ত থাকবে।

SC, ST, PWBD, EXS প্রার্থীদের জন্য আবেদনমূল্য রয়েছে ৫০ টাকা এবং তার সাথে ১৮ পার্সেন্ট জিএসটি অন্তর্ভুক্ত থাকবে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মীদের জন্য কোনরকম আবেদন মূল্য লাগবে না।

আবেদন সময় সীমা: আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৬ই এপ্রিল থেকে এবং আবেদন প্রক্রিয়ার শেষ সময়সীমা হচ্ছে ৬ই মে।

যে সমস্ত চাকরিপ্রার্থীরা সিভিল বা ইলেকট্রিক্যাল ডিপ্লোমা করে বসে রয়েছেন এবং দুই বছর বা এক বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, তারা অবশ্যই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদন করুন নির্দিষ্ট সময়ের মধ্যে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে। পরীক্ষা সংক্রান্ত আরো কিছু বিস্তারিত জানতে হলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভালো করে বিজ্ঞপ্তি পড়ে নিন।